মৃত্যুবার্ষিকী
খোন্দকার আশরাফ হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কবি খোন্দকার আশরাফ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুন। এ উপলক্ষে ঢাকার মিরপুরে তাঁর বাসায় মিলাদ মাহফিল, কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সৈয়দা নুরুন্নাহার বেগম
ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা নুরুন্নাহার বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুন। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুল ওয়াহাব
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের বাসিন্দা আবদুল ওয়াহাবের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুন। এ উপলক্ষে স্থানীয় মসজিদে কাল শুক্রবার দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মীর আমানত আলী
ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক নিরাপত্তা কর্মকর্তা মীর আমানত আলীর অষ্টম মৃত্যুবার্ষিকী কাল ১৭ জুন। এ উপলক্ষে রাজধানীর ফরিদাবাদের বাহাদুরপুর লেন জামে মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।