মৃত্যুবার্ষিকী
আতিকুল হক চৌধুরী
নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুন। এ উপলক্ষে বিকেল পাঁচটায় বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে বাঙালি সমগ্র জাদুঘর নামের একটি সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আতিকুল হক চৌধুরী বেতার ও টেলিভিশনে ছয় দশকের কর্মজীবনে তিন শতাধিক নাটক প্রযোজনা করেছেন। তাঁর নিজের লেখা নাটকের সংখ্যা অর্ধশত। দর্শকনন্দিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে বাবার কলম কোথায়, দূরবীন দিয়ে দেখুন, নীল নকশার সন্ধানে। বিজ্ঞপ্তি।
নাবিলা তাহসিন সরকার
টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী নাবিলা তাহসিন সরকারের (মিলিয়া) ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুর গ্রামের চিকিৎসক এম এম শাহানের একমাত্র মেয়ে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাবিলার গ্রামের বাড়িতে পারিবারিক মসজিদে বাদ আসর দোয়া মাহফিল এবং রাতে এতিমখানায় খাবার ও কাপড় বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।