মৃত্যুবার্ষিকী
কামরুল হাসান
ক্যাপ্টেন কামরুল হাসানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২১ জুন। এ উপলক্ষে আজ বাদ আসর কেরানীগঞ্জের আলীনগরে তাঁর গ্রামের বাড়িতে কোরআনখানি, দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছে। এতে তাঁর গুণগ্রাহীদের অংশ নিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
মো. আ. কুদ্দুস
বাগেরহাটের বিষ্ণুপুর মোহসিনিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মরহুম মৌলানা মো. আ. কুদ্দুসের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২১ জুন। এ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় মরহুমের নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
মীর খালিদ হোসেন
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর খালিদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২১ জুন। এ উপলক্ষে তাঁর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া করার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
হাবিবুর রহমান খান
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ২১ জুন। এ উপলক্ষে নগরের মুরাদপুরের বাসায় দোয়া আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম