মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরুণোদয় চন্দ
জামালপুরের সরিষাবাড়ীর রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, স্থানীয় কেন্দ্রীয় শ্মশানের সাধারণ সম্পাদক অরুণোদয় চন্দের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুন। এ উপলক্ষে স্থানীয় রামকৃষ্ণ সেবাশ্রমে পূজা-অর্চনা, গীতাপাঠ, প্রসাদ বিতরণ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া কামরাবাদ মহাশ্মশানে কালীমন্দিরে সংকীর্তন ও প্রসাদ বিতরণ এবং দুপুরে সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
অরুণোদয় চন্দ ২০০৪ সালের ২৩ জুন ৬৭ বছর বয়সে মারা যান। তিনি প্রথম আলোর ক্রীড়া বিভাগের সম্পাদক উৎপল শুভ্রর বাবা। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।

জাহানারা বেগম
রাজধানীর শ্যামলীর বাসিন্দা জাহানারা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুন। এ উপলক্ষে শ্যামলীর আদাবরে তাঁর বাসভবনে আজ বাদ আসর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

তবিবুল হক
ক্রিয়েটিভ পেপার মিলসের প্রতিষ্ঠাতা এমডি এবং মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান তবিবুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুন। এ উপলক্ষে আজ বাদ আসর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেপার মিলের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।