মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিউর রহমান
শুদ্ধসংগীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শফিউর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন। তাঁর মৃত্যুবার্ষিকীর এ দিনটি পারিবারিকভাবে পালন করা হবে। শফিউর রহমান দেশের শুদ্ধসংগীত চর্চা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।

গাজী আহমদ করিম
কবি গাজী আহমদ করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গাজী আহমদ করিমের কবিতায় দেশের আবহমান লোকজ সংস্কৃতি ফুটে উঠেছে। বিজ্ঞপ্তি।