মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলুল করিম মজুমদার
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ফজলুল করিম মজুমদারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। এ উপলক্ষে কুমিল্লা হাউজিং এস্টেটে মরহুমের বাসভবনে আজ বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

নাসরিন সুলতানা
নাসরিন সুলতানার ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। এ উপলক্ষে তাঁর বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে বিদ্যাপ্রকাশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

মো. মকবুলার রহমান
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব মো. মকবুলার রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি