মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ললিত মোহন নাথ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ললিত মোহন নাথ (৮১) গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ মঙ্গলবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে রাখা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিজ্ঞপ্তি।

আবদুল কাদের
মাসিক কমপিউটার জগৎ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল কাদেরের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই। এ উপলক্ষে বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে তাঁর বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কমপিউটার জগৎ পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
হামিদা ঠাকুর
বাংলা একাডেমির সাবেক সহকারী পরিচালক হামিদা ঠাকুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর গুলশানে তাঁর নিজ বাসভবনে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল এবং শেষে ইফতারের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।