মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুদ্দীন মোল্লা
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দীন মোল্লার ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই। এ উপলক্ষে শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদের উদ্যোগে সকালে তাঁর কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া, ১৭ জুলাই শহরের কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।
ফালাক বানু
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক ফালাক বানুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই। এ উপলক্ষে রাজশাহী শহরের মিয়াপাড়ায় নিজ বাসভবনে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।