মৃত্যুবার্ষিকী
এম জহির
সংবিধান বিশেষজ্ঞ এম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১১ জুলাই। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। তারপর যুক্তরাজ্য থেকে আইনে উচ্চশিক্ষা গ্রহণ করে লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন। এম জহির ২০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিজ্ঞপ্তি।
বেগম খুরশীদ চৌধুরী
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের প্রথম ব্যাচের ছাত্রী বেগম খুরশীদ চৌধুরীর একাদশ মৃত্যুবার্ষিকী আজ ১১ জুলাই। এ উপলক্ষে টাঙ্গাইলের নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। বেগম খুরশীদ চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি প্রয়াত আবু সাঈদ চৌধুরীর স্ত্রী। বিজ্ঞপ্তি।