মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবায়দুল হক
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ওবায়দুল হকের প্রথম মৃত্যুবাষিকী আজ ২০ জুলাই। এ উপলক্ষে গত শুক্রবার তাঁর গ্রামের বাড়ি হাটহাজারীর কাটিরহাটের হাধুরখীলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের দৈনিক আজাদীতে ৪০ বছর সাংবাদিকতা করেন। বিজ্ঞপ্তি

লাইস-উর-রহমান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লাইস-উর-রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২০ জুলাই। তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ বাদ আসর ঢাকার সিদ্ধেশ্বরী বাসা-সংলগ্ন মসজিদে দোয়ার আয়োজন করা হবে। মরহুমের পরিচিতজন ও স্বজনদের এতে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

কমল কৃষ্ণ গুহ
জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ফরিদপুর শাখার সভাপতি কমল কৃষ্ণ গুহর ৮ম মৃত্যুবার্ষিকী আজ ২০ জুলাই। কবির পরিবার তাঁর আত্মার শান্তি কামনার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।