মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেরা দীপিতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থী ও দ্য ডেইলি স্টার-এর রিপোর্টার নভেরা দীপিতার দশম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। ২০০৬ সালের এই দিনে অকালমৃত্যু হয় তাঁর। নভেরার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর মৃত্যুবার্ষিকীতে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকে (সম্মান) সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি দেবে নভেরা দীপিতা মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্ট থেকে গত বছরের ডিসেম্বরে নভেরা নিরুপমা দীপিতা দীপান্বিতা নামে একটি বই প্রকাশিত হয়েছে, তাঁর মা আদিলা বকুলের সম্পাদনায়। বিজ্ঞপ্তি।