মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামাল উদ্দিন আহমেদ খান
কামাল উদ্দিন আহমেদ খান

কামাল উদ্দিন আহমেদ খান
চট্টগ্রাম বন্দরের সাবেক কমিশনার ও পাথরঘাটা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন আহমেদ খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় অনুরোধ করা হয়েছে। তিনি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খানের বাবা। বিজ্ঞপ্তি

মো. লুৎফর রহমান
মো. লুৎফর রহমান

মো. লুৎফর রহমান
চট্টগ্রাম নিবাসী আয়কর উপদেষ্টা মো. লুৎফর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

আ ন ম আবদুল মান্নান খান
আ ন ম আবদুল মান্নান খান

আ ন ম আবদুল মান্নান খান
ইসলামি চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খান স্মৃতি সংসদের উদ্যোগে তাঁর পারিবারিক বাসস্থানে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

হামিদা খান
হামিদা খান

হামিদা খান
সাংবাদিক মোহাম্মদ তোহা খানের স্ত্রী ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কমল জোহা খানের মা হামিদা খানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। হামিদা খান ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯২ সালের এই দিনে মারা যান। এ উপলক্ষে মরহুমার আত্মীয়স্বজনের কাছে পরিবারের সদস্যরা দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।

জয়ন্তী সরকার
জয়ন্তী সরকার

জয়ন্তী সরকার
ফরিদপুরের সাবেক শিক্ষক জয়ন্তী সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে আজ সকালে শহরের অম্বিকাপুর শ্মশানঘাটে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রার্থনা এবং সন্ধ্যায় শহরের ঝিলটুলী মহল্লার ‘বালা-বাড়ি’তে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জয়ন্তী সরকার প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার স্ত্রী। ফরিদপুর অফিস