মৃত্যুবার্ষিকী

মোহাম্মদ ফারুক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ ফারুকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন খানি, মিলাদ মাহফিল ও মসজিদে বিশেষ মোনাজাতের দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
এ ছাড়া এতিমখানা এবং গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। অধ্যাপক ফারুকের আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য তাঁর সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও ছাত্রছাত্রীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

নিমাই চন্দ্র বিশ্বাস
শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবা আশ্রমের সাবেক সহসভাপতি সমাজসেবক নিমাই চন্দ্র বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট। এ উপলক্ষে বরিশালের উজিরপুর থানার বরাকোঠার গ্রামে তাঁর নিজ বাড়িতে দুদিনের প্রার্থনাসভা ও বৈষ্ণব ভোজনের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

হেনা মজুমদার
রাজধানীর গোপীবাগের বাসিন্দা হেনা মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট। এ উপলক্ষে আজ গীতা পাঠ ও বিষ্ণু পূজার আয়োজন করা হয়েছে। তিনি কুমিল্লার দৈনিক শিরোনাম পত্রিকার ঢাকা ব্যুরোপ্রধান এবং পাক্ষিক অর্থকাগজ-এর সম্পাদক প্রণব মজুমদারের স্ত্রী। বিজ্ঞপ্তি।