মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনুল ইসলাম বাদশা
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক খাপড়া ওয়ার্ডে গুলিবিদ্ধ বিপ্লবী, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসংগ্রামী আমিনুল ইসলাম বাদশার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ৪ আগস্ট। এ উপলক্ষে পাবনায় তাঁর নিজ বাড়িতে দোয়া মাহফিল ও এতিমখানায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। ১৯৫০ সালের ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ডে গুলি চালিয়ে কমিউনিস্ট পার্টির সাত কর্মীকে হত্যা করে পুলিশ। ওই সময় পুলিশের গুলিতে আহত হন অনেকে। তাঁদের মধ্যে আমিনুল ইসলাম বাদশাও ছিলেন। তখন প্রাণে বেঁচে গেলেও তিনি সেই গুলি বাকি জীবন শরীরে বয়ে বেড়ান। বিজ্ঞপ্তি।

বেগম রওশন আরা
কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের মা ও ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক বেগম রওশন আরার প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে কুমিল্লা কালেক্টরেট মসজিদে বাদ জোহর এবং রানীর বাজার মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম রওশন আরা ২০১৫ সালের ৪ আগস্ট বারডেম হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। চলতি বছরের ২৭ জুন তাঁর নামে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ১০০ বই নিয়ে যাত্রা শুরু হয়েছে বেগম রওশন আরা স্মৃতি গ্রন্থাগারের। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা