মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিকুল গণি
সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান শফিকুল গণি স্বপনের চতুর্থ মৃতুবার্ষিকী আজ ২৩ আগস্ট। এ উপলক্ষে সকালে নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দরখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং ন্যাপের প্রত্যেক জেলা কমিটির উদ্যোগে ও ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।