মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব আলী খান
মাহবুব আলী খান

মাহবুব আলী খান
নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। এ উপলক্ষে আজ বাদ মাগরিব মরহুমের ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ (বাড়ি-৪০, সড়ক-৫) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং গ্রামের বাড়ি সিলেটের বিরাহীমপুরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাহবুব আলী খান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। বিজ্ঞপ্তি।

তসলিমউদ্দীন আহমেদ
তসলিমউদ্দীন আহমেদ

তসলিমউদ্দীন আহমেদ
লেদার টেকনোলজিস্ট তসলিমউদ্দীন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তসলিমউদ্দীন আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলতাফউদ্দীন আহমেদের দ্বিতীয় সন্তান। বিজ্ঞপ্তি।