মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল ওয়াহাব তালুকদার
শহীদ বুদ্ধিজীবী আব্দুল ওয়াহাব তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ৭ আগস্ট। একাত্তরের এই দিনে তিনি ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন এক রেলসেতুতে মুক্তিযোদ্ধাদের একটি দলকে দেখতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন। তিনি বর্তমান কুড়িগ্রাম সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপনা করতেন। একাত্তরের ২৫ মার্চের কিছুদিন পর তিনি ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। পরে ৬ নম্বর সেক্টরের অধীন বামনহাট যুবশিবিরের ক্যাম্প ইনচার্জ নিযুক্ত হন।
পারিবারিকভাবে আব্দুল ওয়াহাবের মৃত্যুবার্ষিকী পালনের পাশাপাশি কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ ওয়াহাব ছাত্রাবাস এবং শহীদ ওয়াহাব কিন্ডারগার্টেন স্কুলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি