মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজুল ইসলাম
মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রমের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ৮ আগস্ট। এ উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা সমিতি ও শহীদ সিরাজুল ইসলাম বীর বিক্রম স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইটনা উপজেলার ছিলনী গ্রামের মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল এবং স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে বাদ আসর স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি।