মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ. গণি মিয়া
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. গণি মিয়ার দশম মৃত্যুবার্ষিকী আজ ১৭ আগস্ট। এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবনে পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
প্রিয়লাল সরকার

শরীয়তপুরের সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ, মুক্তিযোদ্ধা ও সমাজসেবী অধ্যাপক প্রিয়লাল সরকারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৭ আগস্ট। এ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার শশিকর গ্রামে তাঁর নিজ বাড়িতে গীতা পাঠ, স্মরণসভাসহ ধর্মীয় আচারানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি