মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ার মোহাম্মদ
নরসিংদী কো-অপারেটিভ জুট মিলসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এয়ার মোহাম্মদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৯ আগস্ট। তাঁর আত্মার শান্তি কামনায় বাদ আসার রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মোশাররফ হোসেন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ মোশাররফ হোসেনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ আগস্ট। এ উপলক্ষে সকাল সাড়ে সাতটায় ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও দোয়া, বাদ জোহর সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন মসজিদে এবং ফরিদপুর শহরের ঝিলটুলীতে তাঁর নিজ বাসায় দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস