মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজল করিম
চট্টগ্রাম পৌরসভার (বর্তমান সিটি করপোরেশন) সাবেক চেয়ারম্যান, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ফজল করিমের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় কদম মোবারক মসজিদে মিলাদ, মরহুমের কবর জিয়ারত, ফাতিহা ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে খেলাধুলার মানোন্নয়নে আমৃত্যু ভূমিকা রাখেন এই ক্রীড়া সংগঠক। বিজ্ঞপ্তি।