মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঈনুল ইসলাম
প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি মঈনুল ইসলামের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট। এ উপলক্ষে মাদারীপুর বন্ধুসভা জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় বিশ্লেষণ নামের একটি পত্রিকার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া কালকিনি বন্ধুসভা ও মঈনুল স্মৃতি পাঠাগারের উদ্যোগে কালকিনি প্রেসক্লাবেও মিলাদ ও আলোচনা সভা হবে। ২০০৫ সালের এই দিনে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে মঈনুল ইসলাম মারা যান। শরীয়তপুর প্রতিনিধি।