মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিকুল গাণি স্বপন
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা শফিকুল গাণি স্বপনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ আগস্ট। এ উপলক্ষে আজ নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ন্যাপ ঢাকা মহানগরীর উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান, নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে শফিকুল গাণির কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং প্রত্যেক জেলা কমিটির উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।