মুখতার আলী তালুকদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখতার আলী তালুকদার
মুখতার আলী তালুকদার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুখতার আলী তালুকদারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৮ আগস্ট। এ উপলক্ষে আজ সকালে মরহুমের কবরে ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ৵ অর্পণসহ সখীপুর আবাসিক মহিলা কলেজ, সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মরহুমের গ্রামের বাড়ি উপজেলার গড়গোবিন্দপুর গ্রামে নিজ বাড়িতেও কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।