প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সুনীল ব্যানার্জির দশম মৃত্যুবার্ষিকী আজ ২৮ আগস্ট। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। ২০০৬ সালের ২৮ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৫৯ বছর বয়সে তিনি মারা যান। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক জনকণ্ঠ। বিজ্ঞপ্তি।