মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ মনিরুজ্জামান
কবি ও গীতিকার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে যশোরে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া যশোরের বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন তাঁর স্মরণে কর্মসূচি গ্রহণ করেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
আবিদুর রেজা খান
আওয়ামী লীগের সাবেক সাংসদ ও আইনজীবী আবিদুর রেজা খানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে ঢাকায় ও শরীয়তপুরের ভেদরগঞ্জে মরহুমের গ্রামের বাড়িতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া রাজধানীর এলিফ্যান্ট রোডে আবিদুর রেজা খানের বাসায়ও আজ বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
এম এ করিম
সাংবাদিক এম এ করিমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিরপুরে মরহুমের কবর জিয়ারত এবং বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।