মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ নোমান
একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ নোমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অধ্যাপক নোমান স্মৃতি ফাউন্ডেশনও দিবসটি উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। বিজ্ঞপ্তি।

সায়াম উর রহমান
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সায়াম উর রহমান সায়ামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষেÿসায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন বাদ আসর মোহাম্মদপুরের শ্যামলী রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে দোয়া করার অনুরোধ করা হয়েছে। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ছেলে। বিজ্ঞপ্তি

মিনহাজউদ্দিন আহমেদ
রাজধানীর দক্ষিণ দনিয়া পাটেরবাগ এলাকার ব্যবসায়ী মিনহাজউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে মরহুমের বাড়িতে পবিত্র কোরআন খতম ও এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আগামী শুক্রবার জুরাইন কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।

নাবিলা চৌধুরী
ময়মনসিংহের বাসিন্দা নৃত্যশিল্পী নাবিলা চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে পুরান ঢাকার কায়েতটুলীতে তাঁর পৈতৃক নিবাসে দিনব্যাপী কোরআনখানি ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।