মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল খায়ের মুসলেহ্উদ্দিন
বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল খায়ের মুসলেহ্উদ্দিনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২০ সেপ্টেম্বর। এ উপলক্ষে আবুল খায়ের মুসলেহ্উদ্দিন ফাউন্ডেশন আজ মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জের ফেনুয়ায় তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। তিনি অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক, পুলিশের ভারপ্রাপ্ত আইজি এবং বাংলাদেশ বস্ত্রশিল্প সংস্থার চেয়ারম্যান ছিলেন। তাঁর লেখা গ্রন্থের সংখ্যা প্রায় ১০০। বিজ্ঞপ্তি।