মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজার রহমান
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজার রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে ঝিলটুলি জামে মসজিদে বাদ জুমা কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

কাজী মমিনুল হক
মুক্তিযোদ্ধা মেজর কাজী মমিনুল হকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে কুমিল্লা শহরের পশ্চিম রেসকোর্স কবরস্থান-সংলগ্ন জামে মসজিদ ও পুলিশ লাইন জামে মসজিদে বাদ জুমা কোরআনখানি ও বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

জ্যোতির্ময় পাল স্বপন
চিত্রশিল্পী জ্যোতির্ময় পাল স্বপনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ সেপ্টেম্বর। দিনটি পারিবারিকভাবে পালন করা হবে। তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার চিত্রশিল্পী ছিলেন। বিজ্ঞপ্তি।