মৃত্যুবার্ষিকী

ইফতেখার উদ্দিন আহমেদ
রাজ ওভারসিজ লিমিটেড ও বোননজা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখার উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২ অক্টোবর। এ উপলক্ষে আজ চট্টগ্রামের ফটিকছড়িতে মরহুমের নিজ গ্রাম রায়পুরে বাদ আসর দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী শুক্রবার বাদ আসর মরহুমের ঢাকার গুলশানের বাসভবনে দোয়া মাহফিল ও কোরআন খতম করা হবে। দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

আবদুল ওয়াদুদ খোকন
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খোকনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২ অক্টোবর। তিনি ঢাকার মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি এবং বাগেরহাট সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে আজ বাদ জোহর মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ আজ বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।