মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখ্লাকুল হোসাইন আহমেদ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য ডা. আখ্লাকুল হোসাইন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে আজ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মরহুমের নিজ বাড়িতে পারিবারিকভাবে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আখ্লাকুল হোসাইন আহমেদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে শোক শোভাযাত্রা, মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। আখ্লাকুল হোসাইন আহমেদ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি ভারতের মেঘালয়ের মহেষখলা ইয়থ ক্যাম্পের ইনচার্জ হিসেবে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। বিজ্ঞপ্তি।