মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মতিন
আবদুল মতিন

আবদুল মতিন
ভাষাসৈনিক আবদুল মতিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ অক্টোবর। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিকেলে তোপখানা রোডের শিশু পরিষদ মিলনায়তনে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ চিত্র প্রদর্শনী ও স্মরণসভা করবে। বিজ্ঞপ্তি।

মো. রঈস উদ্দিন
মো. রঈস উদ্দিন

মো. রঈস উদ্দিন
জামালপুর জেলা প্রধান ডাকঘরের অবসরপ্রাপ্ত ডেপুটি পোস্টমাস্টার মো. রঈস উদ্দিন আখন্দের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৮ অক্টোবর। এ উপলক্ষে বালুঘাট মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০১১ সালের এই দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রঈস উদ্দিন মারা যান। বিজ্ঞপ্তি।