মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেকদাদ চৌধুরী
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কথাসাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ অক্টোবর। এ উপলক্ষে নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় তাঁর বাসভবনে পবিত্র কোরআনখানি, মিলাদ ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। নেত্রকোনা প্রতিনিধি

প্রবাল চৌধুরী
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক ও সংগীতশিল্পী প্রবাল চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ অক্টোবর। এ উপলক্ষে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ের ১৬ প্রবাল চৌধুরী সড়কে শিল্পীর নিজ বাড়িতে তাঁর পারলৌকিক ক্রিয়া ও শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।