মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মালেক উকিল
আওয়ামী লীগ নেতা, সাবেক স্পিকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল মালেক উকিলের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে সকালে নোয়াখালীতে আবদুল মালেক উকিল সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, বাঁধেরহাটে আবদুল মালেক উকিল কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ও সামাজিক সংগঠনে পৃথক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।