মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম তাহেরুন্নেসা ও আলী হোসেন

শিক্ষানুরাগী বেগম তাহেরুন্নেসার প্রথম এবং তাঁর স্বামী সমাজসেবক আলী হোসেনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। এ উপলক্ষে কুমিল্লার শাসনগাছা এলাকায় তাঁদের নিজ বাড়িতে দিনব্যাপী কোরআনখানি, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

নুরুল ইসলাম

সাবেক ব্যাংকার নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবন ও পোস্ট অফিস পাড়া জামে মসজিদে বাদ জোহর কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

রাহাতুল্লাহ সরকার

রাজনীতিক ও সমাজসেবক রাহাতুল্লাহ সরকারের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। এ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে তাঁর নিজ বাসায় কোরআনখানি, দোয়া ও দুস্থ লোকজনের মধ্যে খাবার বিতরণ করা হবে। তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।