মৃত্যুবার্ষিকী
শফিউদ্দিন আহমেদ
মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক, রাজনীতিবিদ ও সমাজসেবক শফিউদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার খৈশাখালী গ্রামে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
জহুরুল ইসলাম
ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের নিজ গ্রাম কিশোরগঞ্জের ভাগলপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জহুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
এম এ মুত্তালিব
মুক্তিযোদ্ধা মেজর এম এ মুত্তালিবের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে আজ বুধবার বাদ আসর সিলেট নগরের সেনপাড়ায় তাঁর পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধে সুনামগঞ্জে সাবসেক্টর কামান্ডারের দায়িত্ব পালনের আগে সিলেটের টিলাগড়ে প্রথম প্রতিরোধযুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে আগরতলা মামলার ২৫ নম্বর আসামি ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট