মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হামিদ
শিল্প মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল হামিদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২০ অক্টোবর। এ উপলক্ষে আজ বাদ মাগরিব ঢাকায় তাঁর নিজ বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মুস্তাফিজুর রহমান
রূপালী লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ মুস্তাফিজুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২০ অক্টোবর। এ উপলক্ষে রূপালী ইনস্যুরেন্সের কার্যালয়গুলোতে আজ বেলা তিনটায় স্মরণসভা ও দোয়া মাহফিল এবং রাজধানীতে তাঁর বাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মুস্তাফিজুর রহমান ১৯৯১ ও ১৯৯৬ সালে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিজ্ঞপ্তি।