মৃত্যুবার্ষিকী
ওয়ালী আহমেদ
সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা ওয়ালী আহমেদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর। এ উপলক্ষে রাজধানীর আদাবরে জাপান সিটিতে বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
হামিদা বেগম
রাজধানীর গুলশানের বাসিন্দা হামিদা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর। এ উপলক্ষে গুলশানে তাঁর মেয়ের বাসায় বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি সাবেক মন্ত্রী মরহুম আদেল উদ্দিন আহমেদের স্ত্রী। বিজ্ঞপ্তি।
রূপা চৌধুরী
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা রূপা চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী কাল ২৩ অক্টোবর। এ উপলক্ষে তাঁর নিজ বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরীর মা। বিজ্ঞপ্তি।