মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর এম ইনামুল হক
এ আর এম ইনামুল হক

এ আর এম ইনামুল হক
প্রকৌশলী ও শিক্ষক এ আর এম ইনামুল হকের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ইনামুল হক ধানমন্ডি ক্লাবের (বর্তমানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব) প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৪৬ সালে তিনি তৎকালীন আহসানউল্লাহ প্রকৌশল কলেজ থেকে যন্ত্রকৌশলে প্রকৌশল ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।

চিত্তরঞ্জন কর
গণপূর্ত বিভাগের সাবেক সহকারী প্রকৌশলী চিত্তরঞ্জন করের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে আজ দুপুরে ফরিদপুর শহরের আলীপুরস্থ বাসভবন এবং জগৎ বন্ধু সুন্দরের আশ্রম শ্রীধাম শ্রী-অঙ্গনে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াতের স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ফরিদপুর অফিস

অমল জোহা খান
অমল জোহা খান

অমল জোহা খান
দৈনিক যায়যায়দিন-এর সাবেক ক্রীড়া সম্পাদক অমল জোহা খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া করার জন্য অনুরোধ করেছে। বিজ্ঞপ্তি।

হারুন-আর-রশীদ
১৩ নভেম্বর ব্যবসায়ী হারুন-আর-রশীদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে। রাজধানীর ৬০/২ নয়াপল্টনে নিজ বাসায় মিলাদে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।