মৃত্যুবার্ষিকী
আবদুল লতিফ
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সাংসদ আবদুল লতিফের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। এ উপলক্ষে নবীনগর আওয়ামী লীগের কার্যালয়, নবীনগর মহিলা কলেজ, সলিমগঞ্জ কলেজ ও গণিশাহ দরবারে পৃথক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এসব মাহফিলে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মীর্জা সুলতান রাজা
চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মীর্জা সুলতান রাজার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোওয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
মালিকা আল-রাজী
রাজধানীর ধানমন্ডির ডক্টর মালিকা কলেজের প্রতিষ্ঠাতা বিজ্ঞানী মালিকা আল-রাজীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। এ উপলক্ষে বাদ জোহর কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।