মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজিয়া বেগম
রিজিয়া বেগম

রিজিয়া বেগম
নওগাঁ শহরের দক্ষিণ পার-নওগাঁ নিবাসী মো. কিসমত আলীর স্ত্রী রিজিয়া বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। এ উপলক্ষে আজ তাঁর দক্ষিণ পার-নওগাঁর বাড়িতে (ধানসিঁড়ি হাউস) এবং রাজধানীর মোহাম্মদপুরে তাঁর বড় ছেলে প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক মোখলেসুর রহমানের বাসায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আমিরুন নেসা বেগম
আমিরুন নেসা বেগম

আমিরুন নেসা বেগম
অবিভক্ত বাংলায় ঢাকা জেলা মুসলিম লীগের প্রথম নারী সভাপতি আমিরুন নেসা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। এ উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাড়ায় তাঁর নিজ বাড়িতে বাদ জোহর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।