মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজিবর তালুকদার
সাবেক সাংসদ ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে পটুয়াখালীতে মরহুমের বাসভবন এবং এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
গোলাম কবির ভূঞা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মাঠপর্যায়ের সংগঠক গোলাম কবির ভূঞার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বড় নগরে মরহুমের বাসভবনে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি এম এ করিম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা গোলাম কাদিরের বাবা। বিজ্ঞপ্তি।