মৃত্যুবার্ষিকী

রোস্তম আলী মিয়া
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে এক স্মরণসভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।

আবদুল্লা-হিল-বাকী
মুক্তিযোদ্ধা আবদুল্লা-হিল-বাকীর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে রাজধানীর খিলগাঁওয়ে মরহুমের বাড়িতে কোরআনখানি ও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের এই দিনে খিলগাঁও রেলগেটের পাশে একটি অভিযান চলাকালে তিনি নিহত হন। বিজ্ঞপ্তি।

এম এ সামাদ শেখ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ সামাদ শেখের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর নিউ ইস্কাটনের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।
বিজয় সরকার
মরণোত্তর একুশে পদকে ভূষিত কবিয়াল বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে বিজয় সরকার ফাউন্ডেশন নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, এক মিনিট নীরবতা পালন, বিজয়গীতি প্রতিযোগিতা, বিজয়ী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ, স্মরণসভা, বিজয়গীতির আসর ও কবিগান। নড়াইল প্রতিনিধি