মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ সুলতান
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষাসংগ্রামী, ভাষা আন্দোলনের প্রথম সংকলনের প্রকাশক মোহাম্মদ সুলতানের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। রাজনীতি করার পাশাপাশি তিনি ছিলেন একজন প্রগতিশীল পুস্তক প্রকাশক। মোহাম্মদ সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রদল সকাল আটটায় জুরাইনে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে এক আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া পারিবারিকভাবেও তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হবে। বিজ্ঞপ্তি