মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলাল উদ্দীন
চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেলাল উদ্দীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে আগামী শুক্রবার বিকেল চারটায় মরহুমের দামুড়হুদার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

কামরুল ইসলাম সিদ্দিকী
সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী ছিলেন। বিজ্ঞপ্তি।

খুরশীদ আলম
সাবেক অতিরিক্ত সচিব ও কথাসাহিত্যিক মো. খুরশীদ আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

নূরজাহান মুরশিদ
বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরজাহান মুরশিদের দশম মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ, পরিবার ও তাঁর আদর্শে গঠিত সংগঠন ব্রতীর পক্ষ থেকে সকাল ১০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও গরিব শিশুদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।