মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবানী শংকর বিশ্বাস
তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রী ভবানী শংকর বিশ্বাসের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে চন্দ্রিমা ফিটনেস ক্লাব চত্বরে এক আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি

শামসুন নাহার রহমান
সমাজ ও সংস্কৃতিসেবী শামসুন নাহার রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। তিনি ১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবার্ষিকী উদ্যাপন, পরবর্তী সময়ে ছায়ানট প্রতিষ্ঠায় এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামাজিক নানা কর্মকাণ্ডে ছিল তাঁর অসামান্য ভূমিকা। বিজ্ঞপ্তি

দেওয়ান মো. আবদুস সামাদ
ফরিদপুরের বাসিন্দা দেওয়ান মো. আবদুস সামাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর নিজ বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার আকনবাড়ীয়া গ্রামের দেওয়ান বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গ্রামের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। দেওয়ান মো. আবদুস সামাদ এসএ টিভির বিজ্ঞাপন বিভাগের প্রধান সায়েম সামাদের বাবা। বিজ্ঞপ্তি

খোন্দকার আলী আশরাফ
আজ ২৭ জানুয়ারি সাংবাদিক ও শিক্ষক খোন্দকার আলী আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে আজ রাজধানীর উত্তরায় মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মরহুমের ছেলে খোন্দকার তানভীর জামিল তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন। যুগান্তর-এর সাবেক সহকারী সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আলী আশরাফ ২০১৫ সালের এই দিনে মৃত্যু বরণ করেন। বিজ্ঞপ্তি

আফজালুর রহমান
ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সদস্য শহরের ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা আফজালুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে প্রয়াতের পরিবার সবার কাছে দোয়া চেয়েছে। বিজ্ঞপ্তি

আনোয়ারুল করিম
ইস্টার্ন টিউবস ও বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর বিদেহি আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি