মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ বজলার রহমান
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) মোহাম্মদ বজলার রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ঢাকার ইন্দিরা রোডে মরহুমের বাসভবনে মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
রাজিয়া শহীদ
ঢাকার পশ্চিম উলন রামপুরার বাসিন্দা রাজিয়া শহীদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে দোয়া অনুষ্ঠান এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। তিনি সাংবাদিক ও রাজনীতিক আবদুশ শহীদের স্ত্রী। বিজ্ঞপ্তি