মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এইচ কে ইউসুফজাই
সাবেক রাষ্ট্রদূত, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এইচ কে ইউসুফজাইয়ের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
আলতাফ হোসেন
মাগুরা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বাদ আসর নোমানী ময়দান জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।