প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে শিক্ষাবিদ শহীদ সামসুজ্জোহার ৪৮তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। শহীদ সামসুজ্জোর নামে প্রতিষ্ঠিত গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে কলেজ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. রেজাউল করিম। স্মৃতিচারণা করে বক্তব্য দেন পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের সভাপতি আলাল শেখ, জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান, প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলা বিভাগের প্রভাষক মো. আবদুর রশিদ।