মৃত্যুবার্ষিকী
আবুল কাসেম
পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পিকার আবুল কাসেমের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২১ ফেব্রুয়ারি বাদ জোহর মোহাম্মদপুরের আসাদগেটের বাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। কাসেমের পরিবারের পক্ষ থেকে স্বজন ও শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
ফজলুল হক
মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ফজলুল হক ভূঁইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বাদ মাগরিব রাজধানীতে মরহুমের বেইলি রোডের বাসায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শরিক হওয়ার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
শামসুল আরেফিন
নারায়ণগঞ্জের বাসিন্দা শামসুল আরেফিনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২১ ফেব্রুয়ারি বাদ জোহর প্রয়াতের নবীগঞ্জ ও নারায়ণগঞ্জের বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি